1. admin@dailysubahbangla.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ সাইবার অপরাধের শিকার দাবি জামায়াত নেতার: ভিডিও বিতর্কে পদ স্থগিত, থানায় অভিযোগ মাসে ২২ ডিজে পার্টি, অংশ নিতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-ব্যাংকাররাও গুগল জেমিনিতে যুক্ত হলো নতুন ফিচার ‘পারসোনাল ইন্টেলিজেন্স’, মিলবে দারুণ সুবিধা বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী হতে পারে: টিআইবি সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী আল্লাহ বান্দার যে ৩ টি কাজ বেশি পছন্দ করেন জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, ছয় শিক্ষার্থীর মাথায় আঘাত : প্রশ্নবিদ্ধ প্রশাসন আল্লাহ কারো উপর জুলুম করেন না ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

সংসদে জামায়াতের নারী এমপি : ছেলে-মেয়ে উভয়ের অধিকার যদি সমান হয়, তাহলে ছেলেদের শিক্ষা কেন অবৈতনিক করা হচ্ছে না

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১১৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার :
ছেলে মেয়ে উভয়ের অধিকার যদি সমান হয় তাহলে ছেলেদের শিক্ষার ক্ষেত্রে কেন অবৈতনিক করা হচ্ছে না, এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩৭ এর সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকা।

আজ বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বক্তৃতাকালে এ মন্তব্য করেন এই নারী এমপি।

নুরুন্নিসা সিদ্দীকা বলেন, ‌‘গত তিন দশক ধরে নারী শিক্ষার ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। নারীরা শিক্ষায় বেশ এগিয়েছে। শুধু কি নারীরা এদেশের নাগরিক, ছেলেরা নয়? ছেলে- মেয়ে উভয়ের অধিকার যদি সমান হয় তাহলে ছেলেদের শিক্ষার ক্ষেত্রে কেন অবৈতনিক করা হচ্ছে না।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষায় অবৈতনিকের উদাহরণ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশে মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করা হয়েছে, অন্য দেশের তুলনায় পিছিয়ে। সরকারি প্রাথমিক স্কুলে খাবার, পোশাক দেওয়া হবে। কিন্তু দেশে সরকারির তুলনায় বেসরকারি স্কুলে বেশি সংখ্যক শিক্ষার্থী পড়াশোন করে। তাহলে তাদের প্রতি কেন বৈষম্য থাকবে?

এ সময় সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের জীবন ও কর্মক্ষেত্রে বৈষম্যের সমাধান চান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সুবাহ বাংলা
Theme Customized By Green Host Park