1. admin@dailysubahbangla.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ সাইবার অপরাধের শিকার দাবি জামায়াত নেতার: ভিডিও বিতর্কে পদ স্থগিত, থানায় অভিযোগ মাসে ২২ ডিজে পার্টি, অংশ নিতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-ব্যাংকাররাও গুগল জেমিনিতে যুক্ত হলো নতুন ফিচার ‘পারসোনাল ইন্টেলিজেন্স’, মিলবে দারুণ সুবিধা বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী হতে পারে: টিআইবি সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী আল্লাহ বান্দার যে ৩ টি কাজ বেশি পছন্দ করেন জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, ছয় শিক্ষার্থীর মাথায় আঘাত : প্রশ্নবিদ্ধ প্রশাসন আল্লাহ কারো উপর জুলুম করেন না ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী হতে পারে: টিআইবি

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পঠিত

সুবাহ বাংলা ডেস্ক:

​সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট ‘মেটা’র (ফেসবুক) মুনাফাকেন্দ্রিক অ্যালগরিদম ও প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিশ্চিত না করে কঠোর আইন দিয়ে অপতথ্য ও সাইবার অপরাধ রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সতর্ক করে বলেছেন, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত উপেক্ষা করে বর্তমান বিতর্কিত কাঠামোয় সাইবার সুরক্ষা আইন পাস করা হলে তা মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ হবে এবং এটি সরকারের জন্য ‘বুমেরাং’ বা আত্মঘাতী হতে পারে।

​রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন’ নিয়ে নাগরিক সমাজের ১৯টি সংগঠন ও সম্প্রতি গঠিত গণমাধ্যম কমিটির এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

​ড. ইফতেখারুজ্জামান বলেন, যেসব দেশ অপতথ্য নিয়ন্ত্রণে সফল হয়েছে, তারা মেটার অ্যালগরিদমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমেই তা অর্জন করেছে। প্রযুক্তি ব্যবসা ও রাজনৈতিক ক্ষমতার অশুভ আঁতাতের কারণে সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্ল্যাটফর্মের জবাবদিহি না রেখে সাধারণ মানুষের ওপর আইন চাপিয়ে দেওয়া কোনো টেকসই সমাধান নয়।

​সভায় ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম বলেন, বাংলাদেশে সামাজিক মাধ্যমের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অতীতে রামুর বৌদ্ধপল্লীতে হামলা, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা উসকে দেওয়া কিংবা সাম্প্রতিক সময়ে ফেসবুকে সংঘবদ্ধভাবে মব তৈরি করে পিটিয়ে হত্যার মতো ঘটনায় ফেসবুকের অপব্যবহারের প্রমাণ রয়েছে। তিনি মানহানিকে ফৌজদারি অপরাধের আওতা থেকে বের করে দেওয়ানি আইনের অধীনে বড় অঙ্কের আর্থিক জরিমানার বিধান করার পরামর্শ দেন।

​অন্যদিকে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম প্রস্তাবিত আইনের তদন্তকারী কর্মকর্তাদের অতিরিক্ত ক্ষমতা ও বিভিন্ন ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আইনটি দেখে মনে হচ্ছে এটি কেবল ক্ষমতাসীনদের সুরক্ষার জন্যই তৈরি করা হয়েছে। এতে সন্দেহের ভিত্তিতে যেকোনো গণমাধ্যমের ডেটা সেন্টারসহ প্রযুক্তিগত যন্ত্রপাতি জব্দ করার অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে, যা একটি পুরো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিতে পারে।

​রাজনীতি ডটকমের সম্পাদক শরীফুজ্জামান পিন্টু জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের গঠনকাঠামোতে নাগরিক সমাজের প্রতিনিধিত্ব রাখার দাবি জানান। সমাপনী বক্তব্যে ড. ইফতেখারুজ্জামান প্রস্তাবিত আইনের নিবর্তনমূলক ধারাগুলো বাতিল করে নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের মতামতের ভিত্তিতে আইনটি সংশোধনের জোরালো দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সুবাহ বাংলা
Theme Customized By Green Host Park