1. admin@dailysubahbangla.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ সাইবার অপরাধের শিকার দাবি জামায়াত নেতার: ভিডিও বিতর্কে পদ স্থগিত, থানায় অভিযোগ মাসে ২২ ডিজে পার্টি, অংশ নিতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-ব্যাংকাররাও গুগল জেমিনিতে যুক্ত হলো নতুন ফিচার ‘পারসোনাল ইন্টেলিজেন্স’, মিলবে দারুণ সুবিধা বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী হতে পারে: টিআইবি সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী আল্লাহ বান্দার যে ৩ টি কাজ বেশি পছন্দ করেন জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, ছয় শিক্ষার্থীর মাথায় আঘাত : প্রশ্নবিদ্ধ প্রশাসন আল্লাহ কারো উপর জুলুম করেন না ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

মঙ্গলবার থেকে চলবে নারীদের ‘পিংক বাস’, যাবে যেসব রুটে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১০৯ বার পঠিত

বিশেষ প্রতিবেদন:

রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে পৃথক বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত এই বিশেষ বাস সার্ভিসের নাম দেওয়া হয়েছে ‘পিংক বাস’।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে শুরু হবে এ সেবা।

 

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রম চালু করা হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এর উদ্বোধন হবে।

 

প্রাথমিক পর্যায়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস চালানোর পরিকল্পনা রয়েছে। এর বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস যুক্ত হবে এই সেবায়।

 

যেসব পথে চলবে ‘পিংক বাস’

 

বিআরটিসি জানিয়েছে, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যুক্ত করে বাসগুলোর রুট নির্ধারণ করা হয়েছে।

 

মতিঝিল বাস ডিপো: নতুন বাজার (কোকাকোলা) থেকে মতিঝিল এবং তালতলা থেকে মতিঝিল—এই দুই রুটে বাস চলবে। নতুন বাজারের বাসটি উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে।

 

তালতলা-মতিঝিল রুটের বাসটি খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে চলাচল করবে।

 

যাত্রাবাড়ী বাস ডিপো: ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও পর্যন্ত একটি বাস চলবে। পথে বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন পড়বে।

 

কল্যাণপুর বাস ডিপো: মিরপুর-১০ থেকে মতিঝিল রুটে বাস চলবে। মিরপুর-১০ থেকে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে বাসটি মতিঝিলে পৌঁছাবে।

 

মিরপুর বাস ডিপো: মিরপুর-মতিঝিল এবং মিরপুর-১২-মতিঝিল—দুটি রুটে বাস চলবে। প্রথম রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস।

 

অন্য রুটের বাস মিরপুর-১২ থেকে মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে চলাচল করবে।

 

মোহাম্মদপুর বাস ডিপো: মোহাম্মদপুর থেকে মতিঝিল রুটে চলবে আরেকটি বাস। শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে বাসটি।

 

জোয়ারসাহারা বাস ডিপো: আব্দুল্লাহপুর-মতিঝিল রুটের বাসটি বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে চলাচল করবে।

 

গাজীপুর বাস ডিপো: গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও থাকবে বিশেষ বাস। গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড ও আব্দুল্লাহপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত যাবে এটি।

 

ঢাকার বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চালানোর কথা জানিয়েছে বিআরটিসি। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে চলাচল করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সুবাহ বাংলা
Theme Customized By Green Host Park