
ন্যাশনাল ডেস্ক :
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা করবেন।
মঙ্গলবার ৩০ জুন বিষয়টি নিশ্চিত করেন বিএনপি’র মিডিয়া ছেলের সদস্য শায়রুল কবির খান ।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় শহীদ হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।