1. admin@dailysubahbangla.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ সাইবার অপরাধের শিকার দাবি জামায়াত নেতার: ভিডিও বিতর্কে পদ স্থগিত, থানায় অভিযোগ মাসে ২২ ডিজে পার্টি, অংশ নিতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-ব্যাংকাররাও গুগল জেমিনিতে যুক্ত হলো নতুন ফিচার ‘পারসোনাল ইন্টেলিজেন্স’, মিলবে দারুণ সুবিধা বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী হতে পারে: টিআইবি সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী আল্লাহ বান্দার যে ৩ টি কাজ বেশি পছন্দ করেন জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, ছয় শিক্ষার্থীর মাথায় আঘাত : প্রশ্নবিদ্ধ প্রশাসন আল্লাহ কারো উপর জুলুম করেন না ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

হাদি হত্যা মামলার আসামিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনতে পারবো : স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১০৭ বার পঠিত

সুবাহ বাংলা রিপোর্ট:

শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে শিগগিরই দেশে ফিরিয়ে আনতে পারব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৬ জুন) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে তিনজনকে ভারত সরকার গ্রেপ্তার করেছে। সম্ভবত কলকাতায় আছে তারা। তাদের আইন অনুযায়ী আদালতে মামলা দায়ের করা হয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী মামলার প্রয়োজনীয় কাগজপত্র ওই সময়েই পাঠিয়ে দিয়েছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা অপেক্ষা করছি, আশা করি তাদের ফেরত পাব। এছাড়া এই মামলার অসম্পূর্ণ তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল করতে পারব।

তিনি জানান, বেনজীর আহমেদকে গ্রেপ্তার করার পর আবুধাবি (ইউএই) থেকে ফেডারেল পুলিশ ই-মেইলে মেসেজ দিয়ে আমাদেরকে তার গ্রেপ্তারের খবর জানিয়েছি। বেনজীরকে দেশে ফেরত পাঠানোর জন্য তারা ৩০ দিনের মধ্যে তার বিষয়ে নথিপত্র চেয়েছিল। আমরা সেগুলো তিনদিনের মধ্যে তৈরি করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই সরকারের কাছে নথিপত্র পাঠানো হয়েছে।

তিনি বলেন, বেনজীর ইস্যুতে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এখনো আমাদের কিছু জানানো হয়নি। আমরা আশা করছি, খুব শিগগিরই জানানো হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তে আমরা একজনকেও পুশইন হতে দেইনি। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আমরা কূটনৈতিকভাবে আহ্বান জানিয়েছি, যদি কোনো বাংলাদেশি সেখানে থেকে থাকে, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যমে তালিকা দিতে পারে ভারত। নাগরিকত্ব যাচাই-বাছাই করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সুবাহ বাংলা
Theme Customized By Green Host Park