1. admin@dailysubahbangla.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ সাইবার অপরাধের শিকার দাবি জামায়াত নেতার: ভিডিও বিতর্কে পদ স্থগিত, থানায় অভিযোগ মাসে ২২ ডিজে পার্টি, অংশ নিতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-ব্যাংকাররাও গুগল জেমিনিতে যুক্ত হলো নতুন ফিচার ‘পারসোনাল ইন্টেলিজেন্স’, মিলবে দারুণ সুবিধা বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী হতে পারে: টিআইবি সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী আল্লাহ বান্দার যে ৩ টি কাজ বেশি পছন্দ করেন জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, ছয় শিক্ষার্থীর মাথায় আঘাত : প্রশ্নবিদ্ধ প্রশাসন আল্লাহ কারো উপর জুলুম করেন না ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

অস্থিরতা ও সংঘাত : পুরোনো রাজনৈতিক চেহারায় ফিরছে শিক্ষাঙ্গন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১২৭ বার পঠিত

সুবাহ বাংলা ডেস্ক : 

মাথায় হেলমেট, হাতে লাঠি, পাইপ নিয়ে ঢাকার শিক্ষাঙ্গনে আবারও দেখা মিলছে সংঘর্ষের পরিচিত দৃশ্য। এবার নতুন সংযোজন ক্রিকেটের পায়ের প্যাড। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাগুলো নতুন করে সেই পুরনো বিতর্ক সামনে এনেছে, যা একসময় ছাত্রলীগের হেলমেটধারী কর্মীদের নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

 

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে কয়েক দফা সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন ক্যাম্পাসে। সেখানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন আহত হন।

এ সময় ছাত্রদল-যুবদলের পক্ষ থেকে সংঘর্ষে অংশ নেওয়া অনেকের মাথায় ছিল হেলমেট। এছাড়া উভয় পক্ষের হাতে লাঠি, লোহার পাইপ ও ইট-পাটকেলও দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামনের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বাংলাদেশের রাজনীতিতে ‘হেলমেট’ একটি প্রতীকী শব্দে পরিণত হয় ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময়। সে সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে হেলমেট পরিহিত ব্যক্তিদের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষেও হেলমেটধারী কর্মীদের উপস্থিতি বারবার আলোচনায় এসেছে।

তবে তবে মোদ্দা কথা হলো, সংঘর্ষে ব্যবহৃত সরঞ্জামের ধরন এক হলেও শিক্ষাঙ্গনে রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সুবাহ বাংলা
Theme Customized By Green Host Park